GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার তথ্য চেয়েছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার তথ্য চেয়েছে ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য প্রস্তুত করতে হবে। এসব তথ্যের হার্ডকপি ও সফট কপি (নিকস ফন্ট) আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে সেগুলো জরুরি ভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাগাদা দিতে বলা হয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Social Icons