GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / Uncategorized / তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমন জড়িত, জানাল পুলিশ

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমন জড়িত, জানাল পুলিশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী জান্নাতুল তাজমীন হত্যা মামলায় অটোরিকশাচালক মো. সুমন জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজমীনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।

এ ঘটনায় এর আগে চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমীনের ব্যবহৃত আইফোনও উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না এবং ঘটনার বিস্তারিত কী, তা জানতে তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

Social Icons