২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাচ্ছে।
প্রকাশিত ফল অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে, সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের রোল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।









