GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

microo

রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওলানিয়া গ্রামের নুর মোহাম্মদ কাজীর সন্তান। তিনি ঢাকার পল্লবীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের বরাতে জানা যায়, কাজ শেষে পোস্তগোলা ব্রিজ এলাকা থেকে রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ইয়াকুব আলী। পথে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চালক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং এরপর ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Social Icons