হজ পালন শেষে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৮২ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৬৯৩ জন। বুধবার (১০ জুন) রাত পর্যন্ত এই তথ্য জানা গেছে বলে হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
ফিরতি যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ২০ হাজার ৩৫৫ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪৯৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৩৯ জন। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৯১ জন হাজি।
এ পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে মোট ১১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদি এয়ারলাইন্স ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন হাজি। চলতি মৌসুমে সেখানে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন ছিলেন। হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে সৌদিতে যায়। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা ৩০ জুন পর্যন্ত চলবে।







