GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

দেশে হামের পরিস্থিতি

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭০ জনের।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামের পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৬০ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। এর ফলে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে।

অন্যদিকে, গত এক দিনে নতুন করে ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে পৌঁছেছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

Tagged:

Social Icons