GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / বিজেপিকে একনায়ক’ বলে কটাক্ষ অভিজিৎ দীপকের

বিজেপিকে একনায়ক’ বলে কটাক্ষ অভিজিৎ দীপকের

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশনের দিকে বিরোধীদের প্রতিবাদ মিছিলের সময় রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় প্রশাসনকে ‘একনায়কতান্ত্রিক’ বলে মন্তব্য করেন অভিজিৎ দীপকে।

তিনি লেখেন, ‘ছাত্র ও সাংবাদিকদের পর এবার বিরোধী দলনেতাকেও আটক করা হলো। একনায়ক শাসক সত্যিই অন্য সবকিছুর চেয়ে জ্ঞানুকে বেশি ভালোবাসেন।’

অভিজিৎ দীপকের মন্তব্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্কের বিষয়টিও উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। নির্বাচন কমিশন ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরোধী দলের নেতারা। পুলিশের অনুমতি না থাকার অভিযোগে মিছিলে বাধা দেওয়া হয় এবং রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতাকে আটক করা হয়।

পরে রাতে আকাশবাণী ভবন চত্বরে বিরোধী নেতাকর্মীরা আট ঘণ্টারও বেশি সময় অবস্থান বিক্ষোভ করেন। সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়। রাত ১০টার কিছু পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ভোটার তালিকা থেকে অনিয়ম করে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে ভারতের বিরোধী দলগুলো। কমিশন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

রাহুল-প্রিয়াঙ্কাকে আটকের পর অভিজিৎ দীপকের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনা আরও আলোচনায় এসেছে।

Social Icons