বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি।
1চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা।
ওয়ানডে ম্যাচের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।
টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেটাররা পাবেন ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।
নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়িয়েছে বিসিবি।
নারীদের তিন দিনের ম্যাচ এখন চার দিনের ফরম্যাটে হবে।
নারীদের চার দিনের ম্যাচে পারিশ্রমিক হবে ৪০ হাজার টাকা।
নারীদের ওয়ানডে ম্যাচে পাওয়া যাবে ৩০ হাজার টাকা।
নারীদের টি-টোয়েন্টি ম্যাচে পারিশ্রমিক হবে ২০ হাজার টাকা।
বিপিএল আয়োজন না হলে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বড় করার পরিকল্পনা করছে বিসিবি।
বর্তমান এনসিএল টি-টোয়েন্টি নতুন কাঠামোয় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সম্ভাব্য নতুন টুর্নামেন্টের নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’।
টুর্নামেন্টে ছয়টি দল রাখার পরিকল্পনা করা হচ্ছে।
বিভিন্ন প্রতিষ্ঠান দল কেনার সুযোগ পেতে পারে।
দল কিনে নেওয়া প্রতিষ্ঠান নিজেদের পছন্দ অনুযায়ী দলের নাম দিতে পারবে।

