GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / ব্যস্ত সকালে নাস্তা বানানোর ঝামেলা নেই, চুলা ছাড়াই তৈরি হবে যেসব খাবার

ব্যস্ত সকালে নাস্তা বানানোর ঝামেলা নেই, চুলা ছাড়াই তৈরি হবে যেসব খাবার

সকালের ব্যস্ততায় অনেকেই নাস্তা না করেই বাইরে বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য সকালে রান্না করে নাস্তা তৈরি করা বেশ ঝামেলার।

তবে নাস্তা তৈরিতে সবসময় চুলার প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সহজ ও পুষ্টিকর নাস্তা

ব্যস্ত সকালেও দিনের শুরুটা স্বাস্থ্যকর রাখতে তৈরি করতে পারেন কয়েক ধরনের নো-কুক নাস্তা

দই-চিড়া

দই-চিড়া তৈরি করা খুব সহজ।

প্রথমে একটি বাটিতে পরিমাণমতো চিড়া ধুয়ে ৫ থেকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। চিড়া নরম হলে এর সঙ্গে দই ও স্বাদমতো লবণ মেশান।

চাইলে কলা, আম বা সামান্য চিনি যোগ করতে পারেন। দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করা যায়।

ওটস

চিড়া পছন্দ না হলে ওটস হতে পারে সহজ বিকল্প।

আধা কাপ ওটসের সঙ্গে এক গ্লাস দুধ বা টক দই মিশিয়ে নিন। এতে সামান্য মধুও দিতে পারেন।

মিশ্রণটি রাতভর ফ্রিজে রেখে দিন। সকালে এর সঙ্গে কলা, কিশমিশ বা কুচি করা বাদাম মিশিয়ে নিলেই তৈরি হবে নাস্তা।

ওটস ফাইবার সমৃদ্ধ। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

স্যান্ডউইচ

সকালের দ্রুত নাস্তার জন্য স্যান্ডউইচও হতে পারে সহজ একটি খাবার।

ব্রাউন ব্রেডের মধ্যে ডিম পোজ দিয়ে স্যান্ডউইচ তৈরি করতে পারেন। চাইলে বাটার বা জেলিও ব্যবহার করা যায়।

সঙ্গে এক গ্লাস ফলের জুস রাখলে সহজেই সকালের নাস্তা হয়ে যাবে।

পিনাট বাটার ও কলা টোস্ট

লাল আটার পাউরুটি হালকা সেঁকে নিন। এরপর এর ওপর পিনাট বাটার মাখিয়ে দিন।

তার ওপর কয়েক টুকরো কলা দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে নিন।

ব্যস্ত সকালে অল্প সময়েই তৈরি হবে এই নাস্তা।

ফ্রুট সালাদ ও বাদাম

কলা, আপেল বা পেয়ারা থেকে ২-৩ ধরনের ফল বেছে নিন। ফলগুলো ছোট টুকরো করে কাটুন।

এর সঙ্গে এক মুঠো চীনা বাদাম বা কাঠবাদাম মিশিয়ে নিন।

এই সালাদ শরীরে দ্রুত শক্তি যোগাতে পারে।

ব্রেকফাস্ট স্মুদি

ব্লেন্ডারে এক গ্লাস দুধের সঙ্গে পরিমাণমতো ওটস, একটি কলা ও এক চামচ পিনাট বাটার নিন।

সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে পান করুন।

ব্যস্ত সকালে এটি হতে পারে দ্রুত তৈরি একটি নাস্তা।

পাউরুটি-দুধ

আরও সহজ কিছু চাইলে উষ্ণ দুধের সঙ্গে পাউরুটি খেতে পারেন।

অল্প সময়েই তৈরি করা যায় এই সহজ নাস্তা।

ডিম ও কলা

সকালের নাস্তায় সেদ্ধ ডিম বা অমলেট রাখা যায়। এর সঙ্গে একটি কলাও খেতে পারেন।

এই নাস্তায় পুষ্টি ও প্রোটিন রয়েছে।

ফলমূল

সকালের নাস্তায় বিভিন্ন ধরনের ফলও রাখা যায়।

চলার পথে খাওয়ার জন্যও ফল উপযুক্ত। এটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর নাস্তা হতে পারে।

Social Icons