GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার, বনানী থেকে আটক

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার, বনানী থেকে আটক

সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করা হয়েছে।

তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Social Icons