GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / হংকংকে উড়িয়ে স্মৃতি মন্ধানার বিশ্বরেকর্ড, ৬৪ বলে ১২৪

হংকংকে উড়িয়ে স্মৃতি মন্ধানার বিশ্বরেকর্ড, ৬৪ বলে ১২৪

নারী এশিয়া কাপে হংকংকে ১৩৭ রানে হারিয়েছে ভারত। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন স্মৃতি মন্ধানা

হংকংয়ের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ভারতের বাঁহাতি ওপেনার।

তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা

এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক নারী ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মন্ধানা।

তিনি ছাড়িয়ে গেছেন সাবেক ভারতীয় অধিনায়ক মিথালি রাজকে

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মন্ধানার মোট রান ১০ হাজার ৮৮০

এছাড়া এই ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

এর মাধ্যমে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন মন্ধানা।

তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংকে, যার আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল ১৭টি।

মন্ধানার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে ভারত।

শেফালি ভার্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন মন্ধানা।

শেফালি করেন ২৮ রান।

এরপর ভারতের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও একপ্রান্তে দাঁড়িয়ে হংকংয়ের বোলারদের ওপর চড়াও হন মন্ধানা।

তার ১২৪ রানের ইনিংসটি নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

জবাবে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হংকং।

মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় তারা।

ভারতের হয়ে দীপ্তি শর্মা মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন।

নন্দিনী শর্মা, প্রেমা রাওয়াত ও শ্রী চারানি নেন ২টি করে উইকেট।

ফলে ১৬.২ ওভারেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস।

১৩৭ রানের বড় জয়ে এশিয়া কাপের গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানও জানান দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটি।

Social Icons