GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় কিয়ারা

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় কিয়ারা

মাতৃত্বের বিরতি ভেঙে ‘টক্সিক’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে ফিরেছেন বলিউড তারকা কিয়ারা আদভানি

‘টক্সিক’ মুক্তির আগেই এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছেন ভারতীয় সিনেমা নির্মাতারা।

এরই ধারাবাহিকতায় কিয়ারার কাছে জনপ্রিয় সিনেমা ‘কী অ্যান্ড কা’-এর সিক্যুয়েলে অভিনয়ের প্রস্তাব এসেছে।

২০১৬ সালে মুক্তি পাওয়া মূল ‘কী অ্যান্ড কা’ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর।

তবে তৈরি হতে যাওয়া সিক্যুয়েলে কারিনা ও অর্জুনের কাউকেই আর দেখা যাবে না।

কারিনা কাপুরের স্থানে নির্মাতাদের প্রথম পছন্দ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন কিয়ারা আদভানি।

ইতিমধ্যে সিনেমার প্রাথমিক গল্প শুনে কিয়ারা অভিনয়ের বিষয়ে ইতিবাচক সবুজ সংকেত দিয়েছেন।

তবে চুক্তিপত্রে আনুষ্ঠানিকভাবে এখনও স্বাক্ষর করেননি এই বলিউড অভিনেত্রী।

নির্মাতারা জানিয়েছেন, সিক্যুয়েলের জন্য একেবারে নতুন এবং আধুনিক একটি প্রেক্ষাপটের গল্প তৈরি করা হচ্ছে।

প্রধান পুরুষ চরিত্রের জন্য নতুন অভিনেতার সন্ধান চালাচ্ছেন ছবির প্রযোজনা দল।

সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে এই সিনেমার দৃশ্যধারনের কাজ শুরু হতে পারে।

বর্তমানে এই মেগা প্রজেক্টটি প্রি-প্রোডাকশন ও পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

একই সাথে দক্ষিণ ভারতীয় তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমার বিভিন্ন সাহসী দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় আছেন কিয়ারা।

ছবিটির কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে সম্প্রতি নেটিজেনদের একাংশের সমালোচনা ও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে এই তারকাকে।

Social Icons