GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

হামের প্রকোপ

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। সংক্রামক এই ভাইরাসজনিত রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে

একই সময়ে নতুন করে ১ হাজার ২৩১ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৭৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮০ জন

একদিনে আক্রান্ত ১ হাজার ২৩১ শিশু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭২ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১৫৯ জন

এর আগে সোমবারও (৩১ আগস্ট) ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৫৬ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখের বেশি ছাড়িয়েছে।

Social Icons