Home / আন্তর্জাতিক / অস্ট্রেলিয়া (Australia)-তে বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়া (Australia)-তে বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়া (Australia)-তে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন নীতিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন অভিযোগ করেছেন, কিছু বিদেশি শিক্ষার্থী মূলত পড়াশোনার উদ্দেশ্যে নয়, বরং অর্থনৈতিক সুবিধা ও কাজের সুযোগ নেওয়ার জন্য দেশটিতে অবস্থান করছে।

মঙ্গলবার (৯ জুন) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বাড়ছে, যার প্রভাব পড়ছে আবাসন সংকটসহ বিভিন্ন খাতে। তার দাবি অনুযায়ী, অনেক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় এসে পরে পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন নিম্নমানের কোর্সে ভর্তি হয় এবং ব্রিজিং ভিসার মাধ্যমে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করে কাজ ও অন্যান্য সুবিধা নেয়।

তিনি আরও অভিযোগ করেন, ভিসা ও আপিল প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেকেই বছরের পর বছর ব্রিজিং ভিসায় থেকে যায়। তার ভাষায়, এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ও অভিবাসন ব্যবস্থাকে চাপের মুখে ফেলছে এবং স্থানীয় নাগরিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হ্যানসনের প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, পড়াশোনা ছেড়ে দিলে বিদেশি শিক্ষার্থীদের আর ব্রিজিং ভিসার সুযোগ দেওয়া উচিত নয় এবং অতিরিক্ত পড়াশোনার আবেদন করতে হলে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।

Social Icons