GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার প্রতিবাদে বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি ঘোষণা

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার প্রতিবাদে বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি ঘোষণা

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটিসহ বিভিন্ন টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।

নগরীর বারেক বিল্ডিং মোড়ে সমাবেশ শেষে আন্দোলনকারীরা চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বন্দরের ২ নম্বর গেটে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে।

এ সময় আন্দোলনকারীরা আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা দেশের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে ‘জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিকিয়ে দেওয়ার চক্রান্ত’ হিসেবে উল্লেখ করেন।

তারা দাবি জানান, টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিল করে দেশীয় জনবল ও ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক দেলোয়ার মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন, সংবাদ সম্মেলন ও রাউন্ড টেবিল বৈঠক করা হয়েছে। এবার প্রথমবারের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হবে, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে।

Social Icons