GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / রাজউকের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

রাজউকের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শনে অনিয়ম, ঘুষ-দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগ যাচাই করতে এ অভিযান চালানো হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সুভাষ মজুমদারের নেতৃত্বে একটি দল রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, রাজউকের নকশা অনুমোদন, ভবন নির্মাণকাজের তদারকি ও পরিদর্শন কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দায়িত্বে অবহেলা করে বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দুদক।

Social Icons