GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / ‘টুকু আসে, টুকু যায়’, জ্বালানিমন্ত্রীকে রুমিন ফারহানার কটাক্ষ

‘টুকু আসে, টুকু যায়’, জ্বালানিমন্ত্রীকে রুমিন ফারহানার কটাক্ষ

সংসদে রুমিন ফারহানা

‘টুকু আসে, টুকু যায়’, জ্বালানিমন্ত্রীকে রুমিন ফারহানার কটাক্ষ।

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে সরকারের তীব্র সমালোচনা করেছেন রুমিন ফারহানা। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘টুকু আসে, টুকু যায়।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি নিশ্চয়তা ছিল।

তার অভিযোগ, এই তিন ক্ষেত্রেই মানুষ সমস্যায় আছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ করেন। কখনো আবার কথার মারপ্যাঁচে বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।

এরপর জ্বালানি সংকট নিয়ে কথা বলেন রুমিন ফারহানা।

জ্বালানিমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘তেল, গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়।’

তিনি বলেন, তেলের দাম বাড়ছে। বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করছে। গ্যাসও পাওয়া যাচ্ছে না।

কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, নির্বাচনের আগে ছয় মাসে এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

কিন্তু ছয় মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি করেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী, এ সময়ে ৯০০টির বেশি কলকারখানাও বন্ধ হয়েছে।

রুমিন ফারহানা বলেন, নতুন কর্মসংস্থান তো দূরের কথা, যারা চাকরিতে আছেন তাদের চাকরি কতদিন থাকবে, সেটিও অনিশ্চিত।

দ্রব্যমূল্য নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই।

ডিমের দাম কয়েক দফা বেড়েছে। চালের দামও দ্বিগুণ হয়েছে বলে দাবি করেন তিনি।

টিসিবির পণ্য নিতে মানুষের ভিড় বেড়েছে বলেও সংসদে উল্লেখ করেন রুমিন ফারহানা।

Tagged:

Social Icons