GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা | আজকের আবহাওয়ার পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা | আজকের আবহাওয়ার পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আজকের আবহাওয়ার পূর্বাভাস

রাজধানীতে সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকার আবহাওয়া কেমন থাকবে

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

যেসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

যেসব এলাকায় তাপপ্রবাহ চলছে

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে কিছু কিছু জায়গা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিন-রাতের তাপমাত্রায় পরিবর্তন

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

তবে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

কোথাও হতে পারে ভারি থেকে অতিভারি বৃষ্টি

বুধবার সন্ধ্যার পর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Social Icons