GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / ব্যথানাশক ওষুধে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

ব্যথানাশক ওষুধে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফেনটানিল মেশানো একটি নেশাজাতীয় বড়ি সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এখন ওই প্রাণঘাতী বড়ি অভিনেত্রীর কাছে কে সরবরাহ করেছিল, তা খুঁজে দেখছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা।

গত ১৬ আগস্ট দক্ষিণ ক্যারোলাইনার একটি অ্যাপার্টমেন্টে ৩৬ বছর বয়সে মারা যান হেইডেন প্যানেটিয়ার। তার ৩৭তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে এ মৃত্যু হয়।

লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যারোলাইনার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) যৌথভাবে তদন্ত করছে। বিশেষ করে মাদকটি কোথা থেকে তার কাছে পৌঁছেছিল, তা জানার চেষ্টা চলছে।

তদন্তে জানা গেছে, দক্ষিণ ক্যারোলাইনায় যাওয়ার আগে লস অ্যাঞ্জেলেসে এক পরিচিত মাদক বিক্রেতার সঙ্গে দেখা করেছিলেন প্যানেটিয়ার। ধারণা করা হচ্ছে, তিনি ব্যথা কমানোর সাধারণ ওষুধ মনে করে একটি বড়ি সেবন করেছিলেন। কিন্তু ওই বড়িতে ফেনটানিল মেশানো ছিল বলে তদন্তকারীরা ধারণা করছেন।

ফেনটানিল অত্যন্ত শক্তিশালী একটি মাদক, যা প্রতিবেদনে হেরোইনের চেয়ে প্রায় ৫০ গুণ বেশি শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেতে আরও প্রায় ১২ সপ্তাহ বা ৮৪ দিন সময় লাগতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে।

ঘটনার সময় তার সঙ্গে বিমানে থাকা এবং পরে দক্ষিণ ক্যারোলাইনার বাসায় থাকা সাবেক প্রেমিক ব্রায়ান হিকারসনকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Social Icons