GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হাইকোর্টের রায় আজ

মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হাইকোর্টের রায় আজ

আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার চূড়ান্ত রায় জানা যাবে আজ সোমবার।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৫ আগস্ট এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দিন পিছিয়ে আজকের তারিখ ধার্য করা হয়।

প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন নির্ধারণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, মামলায় সমস্ত উপযুক্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি, ১৬৪ ধারায় দেওয়া হিটু শেখের স্বীকারোক্তি ও মেডিকেল রিপোর্ট তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রপক্ষ আশা করছে বিচারিক আদালতের রায় হাইকোর্টেও বহাল থাকবে।

অন্যদিকে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান আসামি হিটু শেখের খালাস দাবি করেছেন।

আছিয়ার মৃত্যুর পর তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়।

এই মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করেন।

এছাড়াও মামলার প্রধান আসামি হিটু শেখ নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০২৫ সালের ১৭ মে মাগুরার ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

একই রায়ে অপর তিন আসামি সজীব শেখ, রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের চার দিন পর মামলার চূড়ান্ত অনুমোদনের জন্য যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়।

Social Icons