GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সরকার / ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন চার বিষয়, জানালেন শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন চার বিষয়, জানালেন শিক্ষামন্ত্রী

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি কারিগরিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আগামীতে শিক্ষা কার্যক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির বিষয় যুক্ত করা হবে।

তিনি জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নতুন বইও যুক্ত করা হতে পারে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নেন।

Social Icons