GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / শেখ ফজলে শামস পরশ ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শেখ ফজলে শামস পরশ ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির।

এদিন দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান আদালতে শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে দুদক জানতে পারে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন।

তারা বিদেশে চলে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দুদক। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

Tagged:

Social Icons