GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বায়ুদূষণে বিশ্বের ১১তম ঢাকা, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের ১১তম ঢাকা, শীর্ষে দিল্লি

আইকিউএয়ারের সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০২ একিউআই স্কোর নিয়ে ১১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে ১৮১ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।

শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের হিসাবে, ঢাকার বর্তমান বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এ ধরনের বাতাস শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে দিল্লির ১৮১ একিউআই স্কোরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির একিউআই স্কোর ১৬৯। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১৬৮।

তালিকার ওপরের দিকে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোরও।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান মাঝারি বা সহনীয় ধরা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে ধরা হয়।

জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের অনেক শহরেই বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। এর ফলে জনস্বাস্থ্যের ওপরও বাড়ছে ঝুঁকি।

Tagged:

Social Icons