GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / ঢাকায় চোখের চিকিৎসায় এসে ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার

ঢাকায় চোখের চিকিৎসায় এসে ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার

জাতীয় সংসদের সামনে ছিনতাই

সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন রনজিনা পারভীন। শনিবার (২৯ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় এসে তার এমন মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাতে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা। শনিবার ভোরে তারা গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। পরে সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী এসে রনজিনার ব্যাগ ধরে টান দেয়।

হঠাৎ ব্যাগে টান পড়ায় রিকশায় ভারসাম্য রাখতে পারেননি তিনি। একপর্যায়ে রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত রনজিনাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ। তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে রনজিনা পারভীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tagged:

Social Icons