জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টাপাল্টি হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তেহরানে আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের ওপর বড় ধরনের আক্রমণ চালাতে যাচ্ছে এবং ইরানিদের এই পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে গত রোববার (৩০ আগস্ট) রাতে ইরানের লারাক দ্বীপে হঠাৎ আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।
সেই হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সেন সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন।
উক্ত হামলার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা চালায় ইরান।
পাল্টাপাল্টি এই হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান সরকারের তীব্র সমালোচনা করে একাধিক মন্তব্য পোস্ট করেন ট্রাম্প।
ইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে ট্রাম্প দাবি করেন, তাদের আর কোনো কার্যকর নৌবাহিনী, বিমানবাহিনী বা স্থিতিশীল মুদ্রা অবশিষ্ট নেই।
এছাড়া দেশটির অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে বর্তমানে মুদ্রাস্ফীতি বেড়ে ৩০০ শতাংশে পৌঁছেছে এবং সেখানে সেনারা সঠিক সময় বেতন পাচ্ছে না।
কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক যুদ্ধের কথা বলে আসলেও রবিবারের এই নতুন সংঘাত প্রমাণ করেছে যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
একই পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, নিজের অস্তিত্ব রক্ষায় তেহরান সরকার এক লাখের বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে, যদিও ওই তথ্যের সুনির্দিষ্ট কোনো ভিত্তি এখনো পাওয়া যায়নি।


