GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বলিউড / বাবার শর্তে আজও কাশ্মীর যাননি শাহরুখ খান, জানালেন আবেগঘন গল্প

বাবার শর্তে আজও কাশ্মীর যাননি শাহরুখ খান, জানালেন আবেগঘন গল্প

অভিনেতা শাহরুখ খান

পেশাগত ও ব্যক্তিগত কারণে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরলেও নিজের দেশের কাশ্মীরে কখনও যাননি বলিউড অভিনেতা শাহরুখ খান

এর পেছনে রয়েছে তার বাবার দেওয়া একটি বিশেষ শর্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবার সেই কথা মনে রেখেই দীর্ঘদিন কাশ্মীর সফর থেকে দূরে ছিলেন শাহরুখ।

বলিউড তারকা অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হয়ে একবার এই গল্প জানিয়েছিলেন কিং খান।

সম্প্রতি সেই পুরনো ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে শাহরুখ বলেন, তার বাবার মা ছিলেন কাশ্মীরি।

তার বাবা তাকে বলেছিলেন, জীবনে তিনটি জায়গা অবশ্যই দেখতে। এর মধ্যে ছিল ইস্তাম্বুল, ইতালি ও কাশ্মীর

তবে বাবার একটি শর্ত ছিল, তিনি যেন তাকে ছাড়া কাশ্মীর না দেখেন।

শাহরুখ জানান, যখন তার কাশ্মীর যাওয়ার মতো বয়স ও সামর্থ্য হয়েছে, তখন তার বাবা আর জীবিত ছিলেন না।

অল্প বয়সেই বাবাকে হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব ঘুরলেও কাশ্মীরে যাননি।

তবে কয়েকবার সুযোগ এলেও বাবার দেওয়া শর্তের কারণে সেখানে যাননি তিনি।

পরিবারের অন্য সদস্যরা কাশ্মীর গেলেও শাহরুখ নিজে এড়িয়ে গেছেন।

পরে নির্মাতা যশ চোপড়ার সিনেমা ‘জব তক হ্যায় জান’-এর শুটিংয়ের কারণে কাশ্মীরে যেতে হয় তাকে।

শুটিংয়ের পাশাপাশি যশ চোপড়া তাকে কাশ্মীর ঘুরে দেখার অনুমতি দিয়েছিলেন।

এরপরই বাবার দেওয়া শর্ত কিছুটা ভেঙে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করেন শাহরুখ খান।

Social Icons