GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / নেপালের দুর্যোগে মানবিক সহায়তা, ১০ লাখ ডলার দিল বাংলাদেশ

নেপালের দুর্যোগে মানবিক সহায়তা, ১০ লাখ ডলার দিল বাংলাদেশ

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১২ কোটি ৩০ লাখ টাকা

এই অর্থ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সহায়তার বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের উদ্দেশে লেখা।

এ সময় বাংলাদেশের সহায়তার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

এর আগে ১ সেপ্টেম্বর ঢাকার নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন হুমায়ুন কবির।

নেপালের ভয়াবহ ট্র্যাজেডির ঘটনায় ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ একটি শোক প্রস্তাব গ্রহণ করে

Social Icons