GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / সয়াবিন তেলের দাম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যাতে লোকসানের মুখে পড়ে আমদানি বন্ধ না করে দেন, সেদিকে সরকার নজর রাখছে। এতে বাজারে পণ্যের সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই না কোনো ব্যবসায়ী লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে বাজারে সংকট তৈরি করুক। সরবরাহ লাইন সচল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।’

সদ্য ঘোষিত পে-স্কেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি একবারে নয়, ধাপে ধাপে কার্যকর হবে। এর ফলে বাজারে পণ্যের দাম বাড়া বা কোনো ধরনের বৈষম্য তৈরির আশঙ্কা নেই বলেও জানান তিনি।

বাজার নিয়ন্ত্রণে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি চালু রয়েছে ওএমএস কার্যক্রম

মন্ত্রী বলেন, ‘বাজারে সরবরাহ কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

এদিকে সুগন্ধি চাল রপ্তানি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সুগন্ধি চালের রপ্তানি বন্ধ করে দেওয়া হবে

Social Icons