GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / প্রকাশ্যে এলো ইয়াশ-তটিনী জুটির ‘কাবিননামা’

প্রকাশ্যে এলো ইয়াশ-তটিনী জুটির ‘কাবিননামা’

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের নতুন নাটক ‘কাবিননামা’ প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

প্রকাশের এক দিনের মধ্যেই নাটকটির দর্শকসংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। মন্তব্যের ঘরেও দেখা গেছে দর্শকদের উচ্ছ্বাস।

দুই হাজারের বেশি মন্তব্যে অনেকেই প্রশংসা করেছেন ইয়াশ-তটিনী জুটির রসায়নের

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী বাংলা নাটকের জনপ্রিয় দুই মুখ। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে তারা দর্শকের ভালোবাসা পেয়েছেন।

পর্দায় তাদের সহজ-স্বাভাবিক অভিনয় ও রসায়ন বরাবরই দর্শকের আগ্রহ তৈরি করেছে।

একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে দুজনই বিভিন্ন সময়ে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন।

বেশ কিছুদিন একসঙ্গে নাটকে দেখা যায়নি ইয়াশ ও তটিনীকে। তাই তাদের নতুন কাজের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

অবশেষে ‘কাবিননামা’ দিয়ে সেই অপেক্ষার অবসান হয়েছে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমরাউল রাফাত। পরিচালনাও করেছেন তিনি।

ইয়াশ ও তটিনী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা ও মুহিত তমালসহ আরও অনেকে।

প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় ইয়াশ-তটিনী জুটিকে ঘিরে আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে। দীর্ঘ বিরতির পর তাদের নতুন কাজও দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

Social Icons