GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে শাবনূরের আবেগঘন পোস্ট

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে শাবনূরের আবেগঘন পোস্ট

পর্দায় সালমান শাহ ও শাবনূরের জুটি নব্বইয়ের দশকের দর্শকের কাছে ছিল জনপ্রিয়। তাদের অভিনয় ও রসায়ন এখনও দর্শকের মনে জায়গা করে আছে।

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে প্রিয় সহশিল্পীকে স্মরণ করেছেন অভিনেত্রী শাবনূর।

রোববার (৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সালমান শাহর ছবি প্রকাশ করেন তিনি। সেখানে নিজের স্মৃতির কথা তুলে ধরেন।

শাবনূর লেখেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…’

তিন দশক পরও সালমান শাহকে হারানোর শূন্যতা কাটেনি। তার পোস্টে উঠে এসেছে সেই আবেগ।

সালমান শাহকে ‘পর্দার সেই প্রিয় রাজপুত্র’‘মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক’ বলে উল্লেখ করেন শাবনূর।

তিনি লেখেন, ‘এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

প্রিয় সহশিল্পীর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেন শাবনূর।

তার ভাষায়, সময় পেরিয়েছে। প্রজন্ম বদলেছে। তবে সালমান শাহর জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া এখনও দর্শকের হৃদয়ে জীবন্ত।

পোস্টের শেষ দিকে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানান শাবনূর।

তিনি লেখেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে মারা যান সালমান শাহ।

তার আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে গভীর শূন্যতা তৈরি করে।

তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের কাছে সালমান শাহর জনপ্রিয়তা এখনও অটুট।

Social Icons