GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / অর্থনীতি / আজকের স্বর্ণের নতুন দাম কত? ২২, ২১ ও ১৮ ক্যারেটের বিস্তারিত তালিকা

আজকের স্বর্ণের নতুন দাম কত? ২২, ২১ ও ১৮ ক্যারেটের বিস্তারিত তালিকা

আজকের স্বর্ণের নতুন দাম কত ২২, ২১ ও ১৮ ক্যারেটের বিস্তারিত তালিকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমিয়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

২২ ক্যারেট স্বর্ণের দাম

বাজুসের নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

২১ ক্যারেট স্বর্ণের দাম

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেট স্বর্ণের দাম

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা

ভ্যাট নিয়ে বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

স্বর্ণ-রুপার গহনা বিনিময়ে আগের নিয়ম

ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।

Social Icons