GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে ৪ সদস্যের কমিটি, নেতৃত্বে প্রতিমন্ত্রী

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে ৪ সদস্যের কমিটি, নেতৃত্বে প্রতিমন্ত্রী

উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ সংক্রান্ত কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে কমিটি।

এ ছাড়া প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটি গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Social Icons