GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও এক দলের: রিজভী

গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও এক দলের: রিজভী

বিগত ১৭ বছরে অনেক টেলিভিশন ও পত্রিকা থাকলেও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই সময়ে মতপ্রকাশ করা যেত এক ব্যক্তি বা এক দলের পক্ষে, নয়তো জেলে যেতে হতো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আমলে সরকারের হয়ে বয়ান তৈরি করত মিডিয়া। সেখানে গুম-খুনের তথ্য থাকত না।

তিনি বলেন, সাংবাদিকদের যাচাই-বাছাই করে সত্য তথ্য তুলে ধরতে হবে। তবে এ কাজ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের জীবনের ঝুঁকিও থাকে।

রিজভী আরও বলেন, গণমাধ্যমে অপপ্রচার ও কলঙ্কলেপন গণতন্ত্রের প্রাণশক্তি নিঃশেষ করে দেয়। গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সমাজ থেকে ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তখন অনেক গণমাধ্যম থাকলেও মতপ্রকাশ করতে পেরেছে শুধুমাত্র নির্দিষ্ট একটি দল

তিনি বলেন, বিগত আমলে সংবাদপত্রে মতপ্রকাশের সার্বজনীন রূপ ক্ষুণ্ন হয়েছিল। সেই হারানো রূপ ফিরিয়ে আনতে কাজ করা উচিত।

Social Icons