GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শেষ পাতা / ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের জন্য ভারতীয় খাবারের বিশেষ আয়োজন

ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের জন্য ভারতীয় খাবারের বিশেষ আয়োজন

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। এ বছর ব্রিকসের সভাপতির দায়িত্বে রয়েছে ভারত। সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অন্যান্য অংশীদার দেশের প্রতিনিধিদেরও স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ভারত মণ্ডপমে। তবে বিশ্বনেতা ও প্রতিনিধিদের আতিথেয়তা ঘিরে শহরের বিলাসবহুল হোটেলগুলোতেও চলছে বিশেষ প্রস্তুতি। আন্তর্জাতিক অতিথিদের খাবারের পছন্দ বিবেচনায় রেখে মেনু তৈরির পাশাপাশি তাদের সামনে ভারতের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনসংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিকস প্রতিনিধিদের আতিথেয়তার প্রস্তুতি নেওয়া তিন হোটেল দ্য লীলা প্যালেস, তাজমহল ও দ্য ললিত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিশেষ মেনুর বিভিন্ন দিক জানা গেছে।

তাজমহল, নয়াদিল্লি

তাজমহল হোটেলে ব্রিকস প্রতিনিধিদের জন্য থাকছে ‘ট্র্যাডিশন টু টেবিল’। তাজের শেফদের তৈরি এই খাবারের সংগ্রহের রেসিপিগুলো তাদের শৈশবের প্রভাবশালী রন্ধনশিক্ষক, অর্থাৎ মায়েদের কাছ থেকে অনুপ্রাণিত।

এই সংগ্রহে এমন কিছু খাবার রয়েছে, যেগুলোর সঙ্গে শেফদের ব্যক্তিগত স্মৃতি ও সম্পর্ক রয়েছে এবং যেগুলো তারা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছেন।

এ ছাড়া ভারতের ছয়টি অঞ্চলের ঐতিহ্যবাহী নোনতা খাবারও থাকছে। এর মধ্যে রয়েছে কাশ্মীরের মসলাদার আখরোট, পুরানি দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের ভাকারওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুরুক্কু।

তাজমহল, নয়াদিল্লির এরিয়া ডিরেক্টর-অপারেশনস ও জেনারেল ম্যানেজার ড. অনমোল আহলুওয়ালিয়া বলেন, প্রায় পাঁচ দশক ধরে হোটেলটি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও বিশিষ্ট নেতাদের স্বাগত জানিয়ে আসছে। ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাবারের ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

Social Icons