রাজধানীর আদাবর এলাকার একটি খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা দেহাংশের মধ্যে নারীর মাথা ও হাতের অংশ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আদাবর ১০ নম্বরের হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এসব দেহাংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এখনো নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে দেহের খণ্ডিত অন্যান্য অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি জানান, নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডির টিমকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি দেহাংশের বাকি অংশ উদ্ধারে পুলিশ কাজ করছে।


