GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আদালত / আবেদপুত্রের জামিন আবেদন নামঞ্জুর, সাক্ষ্যগ্রহণ শেষ

আবেদপুত্রের জামিন আবেদন নামঞ্জুর, সাক্ষ্যগ্রহণ শেষ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার সর্বশেষ সাক্ষী ও বাদী উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম তাকে জেরা শেষ করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, আগামী ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিন সিয়ামের জামিনের জন্য শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সিয়ামের জামিন আবেদন নাকচ করে দেন

মামলাটিতে মোট ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনেরই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

সোহানুর রহমান সিয়াম প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।

এদিন শুনানির সময় সিয়ামকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

Social Icons