GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / নাগরদোলায় চুল আটকে উঠে এলো নারীর মাথার চামড়া

নাগরদোলায় চুল আটকে উঠে এলো নারীর মাথার চামড়া

ভারতের মহারাষ্ট্রে মেলায় নাগরদোলায় চড়ার সময় চুল আটকে গুরুতর আহত হয়েছেন এক নারী। নাগরদোলা চলতে শুরু করলে টান পড়ে তার মাথার চামড়ার একটি বড় অংশ উঠে যায়

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের মহাগাঁও তালুকার ‘তানহা পোলা’ মেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভুক্তভোগী নারী ২৫ বছর বয়সী বালি মারোতি তালিকোটে মহারাষ্ট্রের ফুলসাবাঙ্গির বাসিন্দা। তিনি ওই দিন মেলায় ঘুরতে গিয়েছিলেন।

জানা গেছে, নাগরদোলায় ওঠার পর সেটি চলতে শুরু করলে তার চুল আসনের পেছনে থাকা নাগরদোলার চাকার বিয়ারিংয়ে আটকে যায়। এতে মাথায় প্রচণ্ড টান পড়ে এবং তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানে ওই নারীর মাথার চামড়ার বড় একটি অংশ উঠে আসে। তার মাথা রক্তাক্ত অবস্থায় দেখে মেলায় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে মেলায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উপস্থিত জনতার সহায়তায় নাগরদোলা থামিয়ে ওই নারীকে উদ্ধার করেন সহকারী পুলিশ পরিদর্শক সুনীল আম্ভুরে ও কনস্ট্যাবল সুহাস কায়ত

পরে আহত নারীকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Social Icons