GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / অভিনেতা ও সংগীতশিল্পী মুকুল জামিল আর নেই

অভিনেতা ও সংগীতশিল্পী মুকুল জামিল আর নেই

অভিনেতা ও সংগীতশিল্পী মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের অনেকে তার মৃত্যুর খবর জানিয়েছেন।

কণ্ঠশিল্পী ইমন খান নিজের ফেসবুক পোস্টে মুকুল জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি জানান, অভিনেতা মুকুল জামিল রাতে স্ট্রোক করে মারা গেছেন।

মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি গভীর শোক প্রকাশ করে।

বোনের হাত ধরে সংগীতে পথচলা শুরু হয় মুকুল জামিলের। তার ৩০টির বেশি মিক্স অ্যালবাম রয়েছে। এ ছাড়া ‘আমি তো এমনই’ নামে একটি একক অ্যালবামও প্রকাশিত হয়েছে।

মুকুল জামিলের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’‘ফাগুনের হাওয়া’

সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ওয়েডিং বেলস’, ‘আমানুষ’‘ছাত্রী বউ’

Social Icons