GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / ধর্ম ও সমাজ / হজ ও ওমরাহ / শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) দেশের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর প্রয়োজনীয় শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ব্যাংকিং খাতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও হজে গমনেচ্ছু নিবন্ধনে ইচ্ছুক ব্যক্তিদের সেবা নিশ্চিত করতেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা এক জরুরি সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে জানানো হয়, স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের সময়সীমার বাইরে হলেও ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোকে হজ ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে নিবন্ধনের টাকা গ্রহণ সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকতে হবে।

ব্যাংকগুলোতে টাকা জমা দিতে আসা গ্রাহকরা যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত নিরাপদে ও নির্বিঘ্নে নিবন্ধনের আমানত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের এক স্মারকের আবেদনের পরিপ্রক্ষিতে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এই আদেশ জারি করেছে।

সার্কুলারটি ইতোমধ্যে দেশে পরিচালিত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়ে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Social Icons