GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সন্ধ্যা ৬টায়

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সন্ধ্যা ৬টায়

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের জন্য আজ রোববার (১১ অক্টোবর) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণ করা হবে।

চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার তথ্য জানাতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে:

  • ০২-৪১০৫৩২৯৪
  • ০২-২২৬৬৪০৫১০
  • ০২-২২৩৩৮৩৩৯৭

এ ছাড়া নিজ নিজ জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার ভিত্তিতে জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণ করা হবে।

Social Icons