GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / দেশ / বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকার ৪০ নম্বর পিলার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল খালেক (৩০), তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায় ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সীমান্তের মিয়ানমার অংশে দীর্ঘদিন ধরে স্থলমাইন পুঁতে রাখা রয়েছে, যার কারণে এ এলাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষাকালে বা অসাবধানতায় সীমান্তের কাছাকাছি গেলে ঝুঁকি আরও বেড়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Social Icons