Home / রাজনীতি / বিরোধীদলের ছায়া বাজেট ঘোষণা, এতে কী কী বিষয় রয়েছে

বিরোধীদলের ছায়া বাজেট ঘোষণা, এতে কী কী বিষয় রয়েছে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট প্রস্তাবনা তুলে ধরা হয়। সেখানে দলটির পক্ষ থেকে বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন ছায়া বাজেটটি উপস্থাপন করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সার্বিক অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে বিবেচনায় রেখে এ ছায়া বাজেট তৈরি করা হয়েছে।

Social Icons