GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / খুলনায় ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষ: ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার

খুলনায় ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষ: ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার

ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষ

খুলনা নগরীর জেলখানা ঘাট এলাকায় ভৈরব নদের মাঝনদীতে একটি যাত্রীবাহী ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষের তীব্রতায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদে ডুবে যায়।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই নদে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় ট্রলার চালক ও সাধারণ মানুষ।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেন।

সবার সমন্বিত ও দ্রুত উদ্ধার তৎপরতায় ট্রলারে থাকা যাত্রীদের নিরাপদে কূলে তুলে আনা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রলারটি জেলখানা ঘাট থেকে যাত্রী নিয়ে সেনেরবাজারের দিকে রওনা হয়েছিল।

একই সময় বিপরীত দিক থেকে একটি ফেরি খুলনার দিকে আসছিল।

ভৈরব নদের মাঝনদীতে দুই নৌযানের নিয়ন্ত্রণ হারিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সাথে সাথে ফেরির চালক ইঞ্জিন বন্ধ করে দিলে আরও বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা মেলে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নদে তীব্র স্রোত থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ থাকার সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

Social Icons