GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ২০০টির বেশি মার্কিন-ইসরায়েলি বিমান ভূপাতিতের দাবি ইরানের

২০০টির বেশি মার্কিন-ইসরায়েলি বিমান ভূপাতিতের দাবি ইরানের

চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২০০টির বেশি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান

চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২০০টির বেশি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বলেছে, সামরিক ও প্রযুক্তিগত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এসব বিমান অকার্যকর করা হয়েছে।

আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাইবার হামলা, রাডার জ্যামিং ও মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে শত্রুপক্ষের বিমানগুলো মোকাবিলা করা হয়েছে।

ইজাদি দাবি করেন, ইরানের জনগণের প্রতিরোধ এবং জ্ঞানভিত্তিক সক্ষমতার কারণে ভূপাতিত হওয়া শত্রু বিমানের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

তিনি চলমান সংঘাতকে একটি ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন।

তার দাবি, এই যুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি প্রযুক্তিগত ও তথ্যভিত্তিক লড়াইও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ও ড্রোন ক্ষয়ক্ষতির খবর বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

Social Icons