GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে হোটেলের নয়তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ওই চীনা নাগরিকের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

Social Icons