GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন তারিখে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওনা হতে পারেন।

সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু বাংলাদেশের কাছে ওই আমন্ত্রণ পৌঁছে দেন।

একই বৈঠকে জাপানের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে বাংলাদেশও তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

Social Icons