GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদনেই দিতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদনেই দিতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন সরাসরি বাতিল হতে পারে। এমনকি এর প্রভাব ভবিষ্যতের ভিসা আবেদনের ওপরও পড়তে পারে এবং আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিসার জন্য স্থায়ীভাবে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

তাই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করার সময় নির্ধারিত তথ্য সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Social Icons