বাংলাদেশে আজকের স্বর্ণের দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায়। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা। ভ্যাটসহ বর্তমানে এই মানের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের দাম
২১ ক্যারেটের স্বর্ণের দামও কমানো হয়েছে। এই মানের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়েছে বাজুস।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের দাম
১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৪১ টাকা। বর্তমানে এই মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায়।
এর আগে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম
সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দামও কমিয়েছে বাজুস। এ মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ৭৫৮ টাকা।
নতুন দর অনুযায়ী, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। আগের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
রূপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমলেও রূপার দাম পরিবর্তন করেনি বাজুস। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
প্রতি গ্রাম ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩৭০ টাকা।






