GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / কোল আলো করে এলো ৩ নম্বর শিশু: নতুন ছবি ঘিরে পরীমণিকে নিয়ে জল্পনা

কোল আলো করে এলো ৩ নম্বর শিশু: নতুন ছবি ঘিরে পরীমণিকে নিয়ে জল্পনা

সামাজিক মাধ্যমে কোলে এক ফুটফুটে সদ্যোজাত শিশুর ছবি পোস্ট করে নতুন জল্পনার জন্ম দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি।

সোমবার সকালে ফেসবুকে ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।”

গাড়িতে বসে চোখে রোদচশমা পরা পরিপাটি সাজের পরীমণির কোলে এক শিশুকে দেখে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতুহল তুঙ্গে ওঠে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই অনুরাগী ও সাধারণ দর্শকেরা কমেন্ট বক্সে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির আসল পরিচয় জানতে চাইছেন।

অনেকেরই ধারণা, ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য ও দত্তক নেওয়া কন্যা সাফিরা সুলতানা প্রিয়মের পর হয়তো আরও এক সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী।

পরীমণি এর আগে একাধিকবার সাক্ষাৎকারে জানান যে তিনি একাধিক সন্তানের জননী হতে চান এবং শিশুদের ভীষণ ভালোবাসেন।

চিত্রনায়ক শরিফুল রাজের সাথে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে নিজের কাছেই বড় করছিলেন এই জনপ্রিয় ঢালিউড তারকা।

পরবর্তীতে তিনি কন্যাসন্তান দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম এবং একা হাতেই দুই সন্তানকে লালন-পালন করছেন।

পোস্টকৃত ছবি ও রহস্যময় ক্যাপশনের প্রকৃত সত্যতা জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পরীমণি বিষয়টি এড়িয়ে কলটি কেটে দেন।

পরীমণির এই নীরবতার কারণে নেটিজেনদের মাঝে তাকে ঘিরে নতুন সন্তান দত্তক নেওয়ার জল্পনা ও ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

Social Icons