GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষা ও ক্যারিয়ার / শিক্ষা / জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা পাবেন প্রধানমন্ত্রীর অ্যাওয়ার্ড, দেওয়া হবে ট্যাবও

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা পাবেন প্রধানমন্ত্রীর অ্যাওয়ার্ড, দেওয়া হবে ট্যাবও

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এ ছাড়া সদ্য এসএসসি পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে উপহার হিসেবে ট্যাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

এসব বিদ্যালয়ে মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে বিশেষ উপহার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগে কিছু জটিলতার কারণে বিলম্ব হচ্ছে

প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, পরীক্ষা গ্রহণ এবং পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

তিনি জানান, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে

শিক্ষায় এ ধরনের বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

Social Icons